শুভ বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে ধর্মীয় অনুষ্ঠান
শুভ বৈশাখী পূর্ণিমা বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে ধর্মীয় অনুষ্ঠান।
পেরাছড়া ধর্মপুর আর্য্য বনবিহারে শুভ বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা অনুষ্ঠান উদযাপন উপলক্ষে আয়োজিত ধর্মীয় অনুষ্ঠান। ১৫ মে ২০২২ রোজ-রবিবার যথাযথ মর্যাদায় এ ধর্মীয় দিবসটি পালন করা হয়। বুদ্ধের ত্রি স্মৃতি বিজরিত শুভ বৈশাখী পূর্ণিমায় সিদ্ধার্থ গৌতম জন্মগ্রহণ, বুদ্ধত্ব লাভ ও মহা পরিনির্বাণ লাভ-এই তিনটি বিষয় এই বৈশাখী পূর্ণিমা তিথিতে সংঘটিত হয়। তাই বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে এই দিন টির তাৎপর্য অনেক। এমন মহান ঘটনা অন্য কোন ধর্ম প্রবর্তকের নিকট ঘটেছে কিনা সন্দেহ আছে।


Join the conversation